Service

GET CHILD CARE

Cognitive Behavioral Therapy (CBT) at CSCDBD

At CSCDBD, we provide Cognitive Behavioral Therapy (CBT) as an effective therapeutic approach for children and adults with special needs. CBT is designed to help individuals identify and change negative thought patterns, behaviors, and emotional responses that can interfere with their daily functioning and overall well-being.

এটি মূলত একজন ব্যক্তির আচরণ বা ব্যবহারজনিত সমস্যাগুলি পরিবর্তন করার থেরাপি। এই ধরনের থেরাপি একজন মানুষের ইতিবাচক/নেতিবাচক বিষয়গুলিকে কেন্দ্র করে বিভিন্ন কৌশল এর মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয়। বিশেষ এই থেরাপির লক্ষ্য হল কার্যকরভাবে এবং ধীরে ধীরে নেতিবাচক আচরণকে ইতিবাচক আচরণ দিয়ে প্রতিস্থাপন করা। ছোট বাচ্চাদের জন্য Behavior modification থেরাপি সবচেয়ে কার্যকর হয় যখন তাদের বাবা -মা থেরাপিস্টদের কাছ থেকে বিভিন্ন কৌশল শিখে এবং সেই কৌশলগুলি ব্যবহার করে তাদের শিশুদের আচরণ পরিচালনা করে।

Behavior modification থেরাপি Attention Deficit Hyperactivity Disorder। (ADHD), Obsessive-Compulsive Disorder (OCD), Generalized Anxiety Disorder (GAD), Phobias, এবং অটিজম চিকিত্সার জন্য বিশেষভাবে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

কখন বুঝবেন আপনার শিশুর Behavior modification থেরাপি প্রয়োজন :

সাধারণত একটি শিশুর ব্যবহার ও আচরণ কেমন হবে তা নির্ভর করে ৩টি বিষয়ের উপর : বয়স, মানসিক বিকাশের স্তর ও পরিবেশ। এই বিষয়গুলির কোনোটিতে কোনো পরিবর্তন আসলে শিশুর আচরণের এ প্রভাব পড়তে পারে।

► যেসকল গুরুতর সমস্যার জন্য এই থেরাপি প্রয়োজন :

  • বারবার কামড়, আঘাত বা লাথি দেয়া
  • মাথা কোনো শক্ত বস্তুতে আঘাত করা
  • অনবরত মারামারি করা
  • নিজের ক্ষতি করা
  • আক্রমণাত্মক ব্যবহার
  • জিনিস ভেঙে ফেলা /নষ্ট করতে চাওয়া
  • বড়দের অসম্মান করা
  • অসততা
  • ঘন ঘন দুঃস্বপ্ন দেখা
  • স্কুলে খারাপ পারফর্ম করা
  • ঘুম বা খাওয়ার অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন
  • চুরি করা
  • ড্রাগস্ বা অ্যালকোহল ব্যবহার

আমাদের রয়েছে দীর্ঘ ১০ বছরের অভিক্ষতা

আপনার শিশুর এই ধরনের
যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন